সোমবার, ১৮ মে, ২০২০

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের মাদক নির্মূলে সফল


 ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাদকের নীল ছোবলে ভয়াবহতা যুব সমাজ যখন বিপথের দিকে ধাবিত হচ্ছিলো ঠিক তখন মাদক চোরাচালান, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃআবুল খায়ের ব্যাপক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেন।
এই থানায় তিনি যোগদানের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সময় মাদকদ্রব্য বিক্রি,সেবন, ছিনতাই, হত্যা, অপহরন, ইভটিজিং ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ বিভিন্ন মামলার শত শত আসামি গ্রেফতার করে আইনের আওতায় এনেছেন।
উনার রয়েছে যেমন দক্ষতা সাহসিকতা তেমনি রয়েছে সততা। শুধু তাই নয় তিনি তার সাথে কর্তব্যরত প্রতিটি কর্মকর্তাদের নিয়ে মাদক সেবন ও বিক্রয়কারিদের ধরতে ও তাদের বিরুদ্ধে নিয়েছেন নানান পদক্ষেপ।
মাদক কে না বলুন।
মাদক মরণ নেশা বাঁচতে চাইলে মাদক ছাড়, নতুন এ স্লোগানকে সামনে রেখে।
তারাকান্দা উপজেলায় প্রতিটি ইউনিয়ন গুলিতে মাদক মুক্ত রাখার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন। বিগত সময়ে তিনি তারাকান্দা থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ও সেবনকারী ও ছিনতায়কারীকে গ্রেফতার করেছেন।
জঙ্গিবাদ দমনে রয়েছে ব্যাপক তৎপরতা
এবং তারাকান্দা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনরাত শ্রম দিয়ে যাচ্ছে পুলিশ বাহিনীর সদস্যরা।
পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে শান্তিপূর্ণভাবে মানুষ আজ আইনি সহায়তা পাচ্ছে।
এবং বিভিন্ন মামলার আসামি গ্রেফতার ও মাদক নির্মূলে অফির্সার ইনচার্জ, মোঃ আবুল খায়ের'কে জেলা মাসিক কনফারেন্সে পুরস্কার দেওয়া হয় ।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য