বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

বেনাপোলে চোরাই মোটর সাইকেল সহ আটক-১


উপজেলা প্রতিনিধিঃ
বেনাপোল সীমান্ত থেকে একটি চোরাই মোটরসাইকেল সহ আমজাদ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) রাতে বেনাপোল বলফিল্ডের সামনে থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক আমজাদ বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ জানায়, পোর্ট থানায় মোটরসাইকেল চুরির অভিযোগের ভিত্তিতে এসআই শফি আহমেদ রিয়েলের নেতৃত্বে এএসআই আলমগীর হোসেন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বেনাপোল বলফিল্ডের সামনে থেকে চোরাইকৃত মোটর সাইকেলটি সহ আমজাদকে আটক করা হয়।
উদ্ধারকৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক হাসানুজ্জামান নামে এক ব্যক্তি বলে জানান পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল জানান, মোটরসাইকেলটি লালমিয়া সুপার মার্কেটের সামনে থেকে বুধবার বিকেলে আমজাদ চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য