মঙ্গলবার, ১৯ মে, ২০২০

নবীগঞ্জ বাজারে স্বাস্থ্যবিধি না মেনে ঈদের কেনাকাটা করায় ক্রেতা-বিক্রেতাকে জরিমানা।

নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনে ঈদের কেনাকাটা করায় ক্রেতা, পথচারী ও ব্যবসা প্রতিষ্টানকে ২২ হাজার ৪শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার(১৮ মে) সকালে নবীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সীমিত আকারে দোকান পাঠ খোলার নির্দেশ দেয়া হয়।কিন্তু স্বাস্থ্যবিধি অমান্য করে পরিবারের বেশি সংখ্যক  সদস্যদের নিয়ে কেনাকাটা করতে আসায় ক্রেতা, পথচারী এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ২২ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।এদের মধ্যে বিভিন্ন লোক মাস্ক না পড়ে কোন কাজ ছাড়াই বাজারে চলাফেরা করায় এবং মোটর সাইকেলে এক জন আরোহী মাস্ক না পরায় তাকে ও জরিমানা করা হয়।তথ্যটি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য