বুধবার, ১৩ মে, ২০২০

নুতন চিকিৎসক নিয়োগে আমাদের শক্তি বাড়লো: স্বাস্থ্যমন্ত্রী



স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নতুন চিকিৎসক নিয়োগের ফলে করোনা চিকিৎসায় আমাদের শক্তি বাড়লো। বুধবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, হাসপাতাল থেকে রোগীদের ফিরিয়ে দেয়া যাবে না। সবারই চিকিৎসা করতে হবে। এ জন্য নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। এরফলে করোনা চিকিৎসায় আমাদের শক্তি বাড়লো।
তিনি আরো বলেন, নতুন আরও ১৫টি ল্যাব স্থাপন করা হবে। পর্যায়ক্রমে আরো ব্যবস্থা নেয়া হবে।
এদিকে অফিস ও দোকানপাট খুলে দেয়ায় সংক্রমণ বাড়ার আশঙ্কাও প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
 সুত্র অনলাইন সংস্করণ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য