সোমবার, ১৮ মে, ২০২০

পিরোজপুরের নাজিরপুরে হোমকোয়ারেন্টাইনে থাকা নারীর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু


পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুরে হোমকোয়ারেন্টাইনে থাকা ৭০ বছর বয়স্ক এক নারীর মৃত্যু হয়েছে৤ নিহত ওই নারী জেলার সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের কুমারচিরা গ্রামে বাড়ি৤ সোমবার (১৮ মে) রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামাকাঠী ইউনিয়নের বালিবাবলা গ্রামে তার ভগ্নিপতির বাড়িতে বসে মৃত্যু হয়৤
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফজলে বারী জানান, ওই নারী গ্রামের তার ভগ্নিপতির বাড়িতে গত এক মাস আগে বেড়াতে আসেন৤ কিন্তু ঢাকা থেকে আসা তার বোনের মেয়ে করোনা আক্রান্ত হিসাবে সনাক্ত হওয়ায় গত শনিবার (১৬ মে) ওই বাড়ি লকডাউন করা হয়৤ ঘরে থাকা ওই নারী সোমবার (১৮ মে) সন্ধ্যার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়৤ পাশাপাশি তার ডায়েরিয়া শুরু হয়৤ এ খবর শুনে সাথে সাথেই হাসপাতালের ৩ সদস্যের একটি চিকিৎসক দল ওই নারীর চিকিৎসার জন্য সেখানে পাঠানো হয়৤ অবস্থায় অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানোর প্রস্তুতির সময় রাতে তার মৃত্যু হয়৤
ওই নারীকে চিকিৎসা দিতে যাওয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভ ওঝা জানান, হোমকোয়ারেন্টাইনে থাকা ওই নারী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন৤ তার নমুনা সংগ্রহ করা হয়েছে৤ ওই বাড়ির সবাই হোমকোয়ারেন্টাইনে রয়েছেন

 সুত্র অনলাইন সংস্করণ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য