বুধবার, ২২ এপ্রিল, ২০২০

ময়মনসিংহে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টিসিবির পণ্য উদ্ধার, আটক ২



করোনা সংকটে দেশের মানুষ যখন দিশেহারা, ঠিক সেই দুর্যোগের সময় কালো বাজারে বিক্রি হচ্ছে টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী। খবর পেয়ে ময়মনসিংহে র‌্যাব ১৪ অভিযান চালিয়ে আকুয়া ভাঙ্গাপুল এলাকায় থেকে টিসিবি সোয়াবিন তৈলসহ পণ্য সামগ্রী উদ্ধার করেছে। এ সময় মজুদদার ২জনকে আটক করেছে র‌্যাব-।
বুধবার (২১ এপ্রিল) কোতোয়ালী থানাধীন আকুয়া ভাঙ্গাপুল এলাকায় মেসার্স রহমত এন্টারপ্রাইজ ও ভাই ভাই রেশন স্টোরে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানে থেকে বিপুল পরিমাণ টিসিবি সোয়াবিন তৈলসহ পণ্য সামগ্রী উদ্ধার করেন।
অভিযানে অংশ নেন র‌্যাব ময়মনসিংহের সিনিয়র এএসপি হাফিজুল ইসলাম বাবু ও এএসপি সমীর সরকার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ।
আটককৃতরা হলো- খাগডহর এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে ফজলুল হক (৪৯) আকুয়া চুকাইতলা এলাকার মৃত আঃ ছালাম এর ছেলে হেলাল উদ্দিন (৪২)। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাব এর নিকট স্বীকার করে টিসিবির পণ্য বেশী মুনাফা লাভের আশায় তাদের দোকানে খুচরা বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা হয়েছে
সুত্র online  ডেস্কঃ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য