ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার অন্তর্গত রূপসী ইউনিয়নের কুঁড়িপাড়ায় বাবার বাড়ি বেড়াতে এসে সন্তানের লাশ নিয়ে স্বামীর বাড়িতে ফিরলো হতভাগ্য এক মা।মাত্র ৪ বছরের রাব্বিকে নিয়ে নিজগ্রাম নগুয়া হতে পিত্রালয় কুঁড়িপাড়া বেড়াতে আসে রোকসানা।মঙ্গলবার বেলা আড়াইটার দিকে পানিতে ডুবে মারা যায় রাব্বি।এ ঘটনায় রোকশাসার ৩ বছর বয়সী ভাই মোরছালিনও ডুবে মারা যায়।
ঘটনার বিবরণে জানা যায়,রাব্বির বাবা সুমন মিয়া ও মা রোকসানা খাতুন তাকে নিয়ে দু্ইদিন আগে নানার বাড়ি কুঁড়িপাড়ায় বেড়াতে আসেন।দুপুরের খাওয়া-দাওয়ার পর রাব্বির বাবা সুমন মিয়া তার নিজ বাড়ি নগুয়া গ্রামে চলে যান।মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাব্বি(৪)তার মামা মোরছালিন (৩)কে সাথে নিয়ে খেলার ছলে বাড়ির সামনের পুকুরে সবার অগোচরে গোসল করতে নামে, সেখান থেকে উঠতে পারেনি দুই মামা-ভাগ্নে,পানিতে ডুবে সেখানেই মৃত্যু হয় তাদের।পাশের বাড়ির আরেক শিশু ছাগল আনতে গেলে তাদের মৃতদেহ পুকুরে ভাসতে দেখে, তার ডাক চিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে এসে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।মুরসালিন কুঁড়িপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।এ হৃদয়বিদারক দৃশ্য দেখে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী ঘটনার কথা স্বীকার করে বলেন,পারিবারিক অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ কবর দেওয়ার অনুমিত দেওয়া হয়েছে।বিকাল ৫টায় তাদের নামাজে জানাজা সম্পন্ন হয়। এরপর মুরসালিনকে কুঁড়িপাড়ায় দাফন করা হয় আর রোকসানা তার ছেলে রাব্বির লাশ নিয়ে স্বামীর বাড়ি নগুয়ায় ফেরেন। এরপর সেখানে তাকে দাফন করা হয়।
সুত্র অনলাইন সংস্করণ

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য