শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

চাল চুরির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করল চেয়ারম্যান



নরসিংদী জেলার রায়পুরা থানার আমিরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন খানের বিরুদ্ধে চাল চুরির সংবাদ এসএ টিভিতে প্রকাশ করায় প্রকাশ্যের হামলা চালিয়ে এসএটিভির নরসিংদী প্রতিনিধি সজলকে রক্তাক্ত করা হয়েছে।
ঢাকা থেকে এসএটিভির অনুসন্ধানী টিম বাতেন বিপ্লবের নেতৃত্বে অভিযুক্ত স্থানীয় চেয়ারম্যানের বক্তব্য জানতে গেলে এঘটনা ঘটে। উক্ত ঘটনা স্থলে থাকা সাংবাদিক বাতেন বিপ্লবের ফেইজবুক স্টাটাসটি উল্লেখ করা হলো।
“চোখের সামনে রক্তে রঞ্জিত হলো এসএটিভির নরসিংদী প্রতিনিধি সজল( Sajal Bhuiyan) ভাই৷ নরসিংদীর রায়পুরা থানার আমিরগঞ্জের চেয়ারম্যান নাসির উদ্দিন খান পশুরমত হামলে পড়লো সজলের ওপর৷ নাসিরের চাল চুরির অনুসন্ধান করছিলাম৷ সাথী হয়েছিলেন সজল ভাই৷ অসাধারণ ভালো মানুষ৷ স্থানীয় লোকজনের অভিযোগের বিষয়ে নাসিরের সাথে কথা বলতে গেলে সজলকে দেখেই তেলে বেগুনে জ্বলে ওঠে নাসির৷ মুহুর্তে ঝাপিয়ে পড়ে দানবের মত লাত্থি ঘুষি দিতে থাকে৷ এসময় নাসিরের পোষা গুন্ডারা লাঠি দিয়ে এলোপাতারি পেটায় সজলকে৷ জ্ঞান হারানো সহকর্মীর জন্য অনুনয় বিনয় করলে আমাকেও হুমকি দেয় নাসির৷ প্রানভয়ে রক্তাক্ত সহকর্মীকে অটো রিক্সায় তুলে দিয়ে পালিয়ে আসি কাপুরুষের মত

 সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য