শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

ব্যবহার করা মাস্ক, পিপিই ও হ্যান্ড গ্লাভস ফের বাজারে বিক্রি, আটক ১




ব্যবহৃত মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভস বিভিন্ন হাসপাতাল ও অন্যান্য স্থান থেকে নিয়ে পুনরায় ধৌত করে বিক্রি করার অপরাধে মো. মনির হোসেন নামে এক ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
গতকাল শুক্রবার মধ্যরাতে রাজধানীর ভাটারা থানার ফাঁসেরটেক বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা প্রায় দুই ট্রাক পরিমাণ ব্যবহৃত মাস্ক, পিপিই ও হ্যান্ড গ্লাভস জব্দ করা হয়েছে।
অভিযানে সহযোগিতায় করেছে র‍্যাব -১ এবং ভাটারা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্বে দেওয়া র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
তিনি জানান, বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে ব্যবহৃত মাস্ক, হ্যান্ড গ্লাভস ও পিপিই সংগ্রহ করে একটি চক্র মজুদ করছে। পরে সেগুলো ধুয়ে আবার বাজারে ছাড়ছে। এমন খবরে ভাটার থানা এলাকায় অভিযান চালানো হয়। গোডাউন থেকে মনির হোসেনকে আটক করে ২ বছর সাজা দেওয়া হয়েছে।
সারওয়ার আলম আরও জানান, ব্যবহৃত এসব মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভসগুলো পরিষ্কার করে তা মিটফোর্ডে নিয়ে বিক্রি করছিল ওই চক্রটি। অভিযানে দুই ট্রাকের বেশি এসব মাস্ক, হ্যান্ড গ্লাভস ও পিপিই পেয়েছি। এসব পণ্যই পরে নানাভাবে বাজারে চলে যায়।
 সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য