বুধবার, ২২ এপ্রিল, ২০২০

গর্ভধারিণী মা’কে পিটিয়ে বাড়ির বাইরে ফেলে আসলেন ছেলে



ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা শহরের পাইলট স্কুলপাড়া নিবাসী আজগর আলী ওরফে চেমঠা ২২ এপ্রিল বুধবার রাত আনুমানিক ১০ ঘটিকায়  নিজের গর্ভধারিণী বৃদ্ধা মাতা (৭১) কে নির্মমভাবে পিটিয়ে বাড়ির পাশে ফেলে দিয়ে আসে।
কিছুক্ষণ পর প্রতিবেশী এক ব্যক্তি(নাম প্রকাশে অনিচ্ছুক) দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দিলে এস,আই মামুন সহ বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধা মাতাকে উদ্ধার করে অসুস্থ বৃদ্ধা মাতার চিকিৎসার ব্যবস্থা না করেই উল্টো নির্যাতনকারী সেই ছেলে  চেমঠা’র বাড়িতেই রেখে আসেন বৃদ্ধা মাতার অস্বীকৃতি থাকা সত্ত্বেও এবং তিনি খুব আতংকে ছিলেন।
এমতাবস্থায় এলাকাবাসী দুওসুও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম কে বিষয়টি অবগত করলে তিনি এই মর্মান্তিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং সমাধানের আশ্বাস দেন। এদিকে নির্যাতনকারী আজগর আলী ওরফে চেমঠা ৯৯৯-এ ফোন দেয়া ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছেন এবং দেখে নেয়ার হুমকি দিচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ গর্ভধারিণী মা এবং ৭১ বছরের একজন অচল বৃদ্ধা মাতাকে কিভাবে পিটিয়ে  নির্যাতন করে বাড়ি থেকে বের করে ফেলে আসা হয় তারা এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনার জন্য নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং বৃদ্ধা মাতাকে অতি দ্রুত সুচিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছে।

 সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য