রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

নাসিরনগরে পুলিশের কর্তব্য কাজে বাঁধা লাখাই থানায় মামলা


জেলার নাসিরনগর থানা এলাকায় লাখাই থানা পুলিশের কর্তব্য কাজে বাঁধা দেওয়ার অপরাধে ইউপি সদস্য সহ অন্যান্যদের আসামী করে লাখাই থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৭ এপ্রিল ২০২০ রোজ শুক্রবার বিকাল অনুমান ৫ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক মোড়াকুড়ি সীমান্তের নাসিরনগর টোল প্লাজায়। আহত লাখাই থানার এ,এসআই মোঃ সাদ্দাম হোসেন এ প্রতিনিধিকে জানায়, কর্তৃপক্ষের নির্দেশে তারা টোল প্লাজাতে দায়িত্ব পালনকালে একদল যুবক মাঠে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় পুলিশ করোনার কারণে তাদের মাঠে আড্ডা না দিয়ে যার যার বাড়ীতে চলে যেতে বলে, এ সময় যুবকরা উত্তেজিত হয়ে পুলিশকে মারপিট শুরু করে। যুবকদের আক্রমনে শোভন ও খয়সার নামে দুই কনস্টেবল মারাত্বক আহত হয়। আহত কনস্টেবলদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ইউপি সদস্য মোঃ আলমগীর মিয়া সহ এজাহার নামীয় ২৭ জন ও অজ্ঞাত নামা আরো ১০০/১৫০ জনকে আসামী করে লাখাই থানায় মামলা দায়ের করে। লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ আলমগীর মিয়া বলেন,আমাদের চট্টগ্রাম বিভাগের সীমানায় সিলেট বিভাগের লাখাই থানার পুলিশ এসে ডিউটি করে। তারা এই এলাকার মানুষের উপর কারণে অকারণে নির্যাতন চালায়। ঘটনার সময় পুলিশ একটি মোটর সাইকেল আটক করে। মোটর সাইকেল আরোহী সহ স্থানীয়রা গাড়ীটি ছেড়ে দেয়ার জন্য পুলিশকে অনুরোধ করলে এসময় পুলিশ আমাকে মারপিট শুরু করে। ওই ঘটনায় পুলিশ ও জনতার মাঝে কিছুটা হাতা হাতির ঘটনা ঘটেছে। স্থানীয়রা উক্ত টোল প্লাজা থেকে লাখাই থানার পুলিশ প্রত্যাহার করে সংশ্লিষ্ট রেঞ্জের নাসিরনগর থানার পুলিশকে দিয়ে ডিউটি করানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানান।
সুত্র online

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য