মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

মমেক হাসপাতালে ১৪ স্বাস্থ‌্যকর্মী করোনা আক্রান্ত


ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় ও আয়াসহ ১৪ স্বাস্থ‌্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসক রয়েছে ৬ জন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে চার জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে ময়মনসিংহে ২২ জন, টাঙ্গাইলে একজন , শেরপুরে একজন, নেত্রকোনায় ৪ জন ও জামালপুরে ৭ জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় ও আয়াসহ ১৪ স্বাস্থ‌্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে।

 সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য