শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

অদৃশ্য শত্রুর আক্রমণে যেমন মৃত্যুর মিছিল থামছে না তেমনি খাদ্য বান্ধব সহায়তা গরীবের চাল আত্মসাতের ঘটনাও থামছে না



  গাইবান্ধার গোবিন্দগঞ্জে অন্যত্র পাচার করার সময় ১০ টাকা কেজি দরে বিক্রির ১৮বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ  উপজেলার সাপমারা ইউনিয়নের কোগাড়িয়া এলাকা থেকে বৈরাগীহাট পুলিশ তদন্তকেন্দ্রর পুলিশ এসব চাল উদ্ধার করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজির হোসেন, ক্যাপটেন্ট মাহি ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা স্বপন কুমার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে ছুঁটে আসেন।
জানাগেছে, স্থানীয় চাউলের ডিলার জাহিদুল ইসলামের গোডাউন থেকে অটোভ্যানে চালগুলো অন্যত্র নিয়ে যাওয়ার সময় পুলিশ দেখে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এসময় পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাঁরা প্রতিটি ৩০ কেজি হিসেবে ১৮ বস্তা চালসহ অটো চালক জাহিদুল ইসলাম (৪৫) কে আটক করে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজির হোসেন আটক অটোচালক জাহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, ডিলার জাহিদুলের গোডাউনের সামনে থেকে অপরিচিত ৫ জন লোক চালগুলো সাপমারা নিয়ে যাওয়ার কথা বলে অটোবাইক ভাড়া করে এর মধ্যে ১ জন অটোভ্যানে চালের সাথে উঠে, পথিমধ্যে পুলিশ দেখে সে পালিয়ে যায়। পরবর্তীতে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ডিলার জাহিদুল ইসলাম (৪২) কে হাজির করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, কার্ডধারীদের মাঝে এসব চাল ১০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। এরপর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্টেট নাজির হোসেন, ক্যাপটেন্ট মাহি ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা স্বপন কুমার ডিলার জাহিদুল ইসলামের গোডাউন পরিদর্শন করেন। এতে দেখা যায়, মাষ্টার রোল ও স্টক অনুযায়ী চাল ঠিক আছে। কিন্ত প্রশাসনের সন্দেহ হলে অটো চালক জাহিদুল ও ডিলার জাহিদুল ইসলামকে, আটকের নির্দেশ দেন।

আটক অটোভ্যান চালক জাহিদুল ইসলাম (৪৫) উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের ইবা শেখের পুত্র এবং আটক চাউলের ডিলার জাহিদুল ইসলাম (৪২) উপজেলার সাপামারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র।

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়টি উপজেলা প্রশাসনের নজরদারি হলে
সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর চাল অবৈধভাবে কেনার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি আড়ৎ সিলগালা করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌর শহরের পশ্চিম চারমাথায় সুজাউলের চালের আড়ৎ সিলগালা করে দেওয়া হয়। এ সময় আড়ৎতে খাদ্য বান্ধব কর্মসূচীর ৩০ কেজি ভরের ২০টি খালি বস্তা ও অন্য বস্তায় রাখা ৬০ বস্তা সরকারি চাল পাওয়া যায়।

বৃহস্পতিবার দুপুরে বৈরাগীহাট ফাঁড়ি পুলিশ কর্তৃক আটক করা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ১৮ বস্তা চাল ক্রয়ের সাথে সুজাউল জড়িত আছে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়ায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন এই তথ্য নিশ্চিত করে জানান, অভিযানে সুজাউল কে পাওয়া যায়নি। কিন্তু তার আড়ৎতে সরকারি চালের খালি বস্তা ও অন্য বস্তায় রাখা সরকারি চাল পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

সুত্র online  


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য