রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

ময়মনসিংহ বিভাগে বেড়েই চলেছে করোনাভাইরাস(কোভিড-১৯)রোগীর সংখ্যা।




ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস(কোভিড-১৯) পরীক্ষায় প্রতিদিন বাড়ছে পজিটিভ রোগীর সংখ্যা সেই সাথে বাড়ছে আতঙ্ক,একের পর এক জেলা লকডাউন করার পরেও কমছে না বৈশ্বিক এ মহামারীর প্রকোপ। ইতিমধ্যে ময়মনসিংহ জেলায় মারা গেছেন আব্দুল কাদির নামে সর্বপ্রথম সনাক্ত রোগিটি।আট দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেলে তাকে জেলা শহরের ভাঁটিকাশর গোরস্তানে দাফন করা হয়।

আজ ১৮ এপ্রিল সর্বমোট ১৮৮ টি স্যাম্পল এর পরীক্ষা সম্পন্ন হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজিকেল ল্যাবে।এগুলোর মাঝে ১০টি স্যাম্পল করোনা পজিটিভ এসেছে।যার মাঝে, জামালপুর ৩ জন(১ জন ইসলামপুর,২ জন মাদারগঞ্জ),নেত্রকোনা ৩জন(আটপাড়া ১জন, খালিয়াজুড়ি ২ জন)ময়মনসিংহের ৪ জন,যার মধ্যে,ঈশ্বরগঞ্জ ১ জন,মুক্তাগাছা ১ জন,গফরগাঁও ১ জন এবং ময়মনসিংহ সদরে ১ জন।

সে জন্য চারটি জেলার প্রশাসকগণ সর্বত্র লকডাউন মানাতে কঠোরতা গ্রহণে উদ্যোগী হয়েছে। সবার কষ্ট হলেও ঘরে থাকতে ও সরকারের নির্দেশনা মেনে,এই মহামারী হতে সবাই  দ্রুত উত্তরণ করে আবার সুন্দর এক পৃথিবীতে ফিরে যেতে সহায়তা করতে সকলের প্রতি আহবান জানান বিভাগীয় কমিশনার।

সুত্র online  ডেস্কঃ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য