সোমবার, ২০ এপ্রিল, ২০২০

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।



গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।রোববার (১৯ এপ্রিল) পর্যন্ত গাজীপুরে আক্রান্তের সংখ্যা ১৭৩ জন থাকলেও গত ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ১০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৯ জনে।
আজ- সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে আলাপকালে গাজীপুরের দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানান।
কনফারেন্সের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালের (রোববার) পরিসংখ্যান দেখে রোগীর সংখ্যা ১৭৩জন বললে, গাজীপুর থেকে যোগদানকারী সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা সংখ্যা বেড়ে ২৭৯ জনে দাঁড়িয়েছে বলে জানান।
সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য