১৯ এপ্রিল রবিবার ১২ টার সময় ফ্রিজিং লাশবাহী গাড়ি ধানুকা সরকারি কলেজের সামনে থেকে আটক করা হয় এবং বিকেল ৫ টায় ভ্রাম্যমাণ আদালত রায় ঘোষণা করেন। গাড়ি সহ ড্রাইভারকে পালং মডেল থানা পুলিশ আটক করেছেন।
এড.মাসুদ বলেন, এই গাড়িটি ধরে ড্রাইভারকে লাশের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি লাশ পাইনি। ১০ হাজার টাকা পেয়ে আমি যাত্রী নিয়ে এসেছি। তারপর আমি সদর ইউএনও মাহবুবুর রহমান শেখকে জানালে তিনি এসে সাজা দেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দৈনিক অধিকারকে বলেন, ফ্রিজিং লাশবাহী গাড়িতে যাত্রী টানার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের জেল দেয়া হয়েছে।
সুত্র অনলাইন সংস্করণ

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য