সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় নিশ্চিত মূত্যুর হাত থেকে বেঁচে গেলেন এক পথচারী।

চট্টগ্রাম অফিস 
নগরীর বাকলিয়া থানা এলাকায় বালুর ট্রাকের  ধাক্কায় একজন পথচারী রাস্তা পারাপারের সময় গাড়ি চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। এসময় উপস্থিত পুলিশ সদস্যদের প্রচেষ্টায় চাকার নিচে আটকে পড়া  আহত ব্যক্তিকে উদ্ধার  করা হয়।
গত ২৭ শে এপ্রিল সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে বাকলিয়া থানার লিজা গার্ডেন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ আজম (৫৫) বাকলিয়া এলাকার কালা মিয়া বাজারের বাদশাহ মিয়া বাড়ির বাসিন্দা ও লিজা গার্ডেনের দারোয়ান।
এ সময় ঘটনাস্থলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছিলো। হঠাৎ বেপরোয়া গতিতে আসা বালুর ট্রাকটি  এক পথচারীকে চাপা দিলে পুলিশ ঘটনাস্থলে এগিয়ে যায় এবং ঘাতক ট্রাকের ড্রাইভারকে আটক করে। এসময় ট্রাকটি জব্দ করে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল হক ভুঁইয়া জানান, আহত ব্যক্তির শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তিনি বর্তমানে চমেক  হাসপাতালের ২৮ নং ওয়ার্ডের ২০ নং বেডে  চিকিৎসাধীন আছেন। 
ভিকটিমের নিকটাত্মীয় কেউ না থাকায় এ ঘটনায় পুলিশ বাদী মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নেজাম উদ্দিন পিপিএম

সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য