তবে চিকিৎসকের পরিচয় জানানো হয়নি। এ তিনজন ডাক্তারের সংস্পর্শে কারা কারা এসেছেন তা জানার চেষ্টা করা হচ্ছে বলেও মিডিয়া সেলে জানানো হয়েছে। এ নিয়ে বরিশালে ২০জন করোনায় আক্রান্ত হল। এর মধ্যে মুলাদীতে একজন মারা গেছে। আক্রান্তদের মধ্যে একজন নার্স ও একজন মেডিকেল স্টুডেন্ট রয়েছে।
১২ এপ্রিল বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জে প্রথম ২ করোনা রোগী শনাক্ত হয়। এখন আক্রান্ত ২০ জনের মধ্যে সবচেয়ে বেশি বাবুগঞ্জে ৮ জন, বরিশালে ৫ জন, গৌরনদীতে ২ জন, হিজলা ও মুলাদী, বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ, আগৈলঝাড়ায় ১ জন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
সুত্র অনলাইন সংস্করণ

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য