মোঃআনোয়ার হোসেন, তারাকান্দা প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কয়েকজন কৃষকের মাঝে আধুনিক ও বিজ্ঞানসম্মত, প্রযুক্তি নির্ভর কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
তারাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা জানান, আজ ময়মনসিংহ তারাকান্দা উপজেলার কয়েকজন কৃষকের মাঝে সরকারি নির্দেশনা মোতাবেক শতকরা ৫০-ভাগ ভর্তুকি মূল্যে ১টি হারভেস্টার এবং ৩ টি রিপার তুলে দেন তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারি।
উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তি ও কৃষি অফিসার রকিব আল রানা উপস্থিত থেকে তারাকান্দা উপজেলার অস্থায়ী কার্যালয়ে ১ঘটিকার সময় উপজেলার কয়েকজন কৃষকের মধ্যে কৃষি আধুনিকীকরণের লক্ষে উন্নত প্রযুক্তির এসব যন্ত্রাংশ তুলে দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা জানান, সরকারের কৃষি আধুনিকীকরণের উদ্যোগ তারাকান্দায় বাস্তবায়িত হচ্ছে। তাতে অচিরেই কৃষিতে ব্যয় কমে আসবে। অধিকহারে লাভবান হবেন কৃষক। আধুনিক এবং উন্নত প্রযুক্তির এসব যন্ত্রাংশ কৃষিতে যেমন প্রযুক্তি নির্ভরতা বাড়াবে তেমনি অর্থ সাশ্রয়ী হবে বলে আমার ধারণা।
এ সময় হারভেস্টার এবং রিপার প্রাপ্ত কৃষকগণ বর্তমান সময়ে ভর্তুকি মূল্যে কৃষিতে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি পাওয়ায় কৃষি বান্ধব বর্তমান সরকারের প্রধানমন্ত্রীসহ কৃষি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য