কক্সবাজারের রামু উপজেলায়‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ রশিদ ওরফে খোরশেদ (৩০) নামে এক রোহিঙ্গা ইয়াবাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে জোয়ারিয়ানালার রাবারবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা ও একটি মোটরসাইকেল এবং একটি দেশীয় তৈরি এলজি (অস্ত্র) উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মানস বড়ুয়া জানান, মোটরসাইকেলে ইয়াবা নেয়ার সময় রামুর জোয়ারিয়ানালা এলাকায় ওই রোহিঙ্গা যুবককে চ্যালেঞ্জ করলে ডিবিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আত্মরক্ষার্থে ডিবিও পাল্টা গুলি চালায়।
কিছুক্ষণ পর গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ওই রোহিঙ্গা যুবকের মরদেহ পাওয়া যায়। এর পর ঘটনাস্থল থেকে মোটরসাইকেল, ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সুত্র অনলাইন সংস্করণ

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য