রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

করোনা সঙ্কটে ভাড়া দিতে না পারায় বের করে দিলেন বাড়িওয়ালা




সঠিক সময়ে ভাড়া দিতে না পারায়, ৩ সন্তানসহ একটি পরিবারকে বাসা থেকে বের করে দিলেন রাজধানী ঢাকার কলাবাগানের এক বাড়িওয়ালা। পুলিশের হস্তক্ষেপে রাতভর চেষ্টার পরও পরিবারটির স্থান হয়নি বাসায়। সর্বশেষ বাড্ডায় মায়ের বাসায় ঠাঁই হয় তাদের।
মধ্যরাত, আকাশে বৃষ্টির চোখ রাঙানি এক দুই ফোটা বৃষ্টিও শুরু হয়েছে। তখন রাজধানীর কলাবাগানের এই বাসার সামনে কুলসুম, সেলিম দম্পতির আহাজারি।

দুই মাসের শিশু তাউসিফসহ তিন সন্তানকে নিয়ে রাস্তায়, মাত্র ১ মাসের বকেয়া ভাড়ার জন্য বাসা থেকে বের করে তালা দিয়েছে বাড়িওয়ালা। পুলিশ গণমাধ্যমের বহু চেষ্টার পরও বাসায় প্রবেশ করতে না পেরে কলাবাগান থানায় পরিবারটি। বাবা সচিবালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া বাসার মালিক সম্পা আক্তার ফোনের ওপাশ থেকে পরিবারটির বিরুদ্ধে নানা অভিযোগ করলেও পুলিশ বলছে সবই মিথ্যা।

সম্পা আক্তার বলেন, আমরা আব্বা সচিবালয়ে চাকরি করে। আমার ভাই র‍্যাবে চাকরি করে। ওদেরকেই জিজ্ঞাসা করেন কেন বের করে দেয়া হয়েছে। ওরা ভাঙচুর করেছে। মারপিট করেছে।

পুলিশের কর্মকর্তা বলেন, আমরা বলেছি অন্তত একটা রাত তাদের থাকতে দেন। কিন্তু তারা শোনেনি।

পরে উপায় না পেয়ে বাড্ডায় কুলসুমের মায়ের বাসায় আশ্রয় নেয় পরিবারটি। তারা বলেন, টাকা দাও না হলে বের হয়ে যাও। আমরা এই অবস্থায় উনাদের টাকা দিবো কিভাবে বলেন।

করোনা সংক্রমণে আতঙ্কিত যখন পুরোদেশ তখন মধ্যরাতে এমন ঘটনায় প্রশ্ন উঠে মানবিকতা নিয়ে।

সুত্র online  ডেস্কঃ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য