সোমবার, ২০ এপ্রিল, ২০২০

জামালপুরে সংরক্ষতি মহিলা এমপি ৩৮৮ বস্তা চাল উদ্ধার করলেন



জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে সরকারের বরাদ্দকৃত খাদ্য বান্ধব চাল উদ্ধার করলেন জামালপুর -২ ইসলামপুরের সংরক্ষতি আসনের সংসদ সদস্য হোসন আরা। এ সময় বাজারের কালোবাজারির ৩ টি গোদাম থেকে ৩৮৮ বস্তা চাল উদ্ধার করে উপজেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।
বোরবার রাতে ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে সরকারের থাদ্য বান্ধব কর্মসূচীর চাল কালোবাজারে বিক্রির জন্য মজুদ করে রাথার খবর পেয়ে সংসদ সদস্য হোসনে আরা গুঠাইল বাজারে অভিযান চালিয়ে ১৮৫ বস্তা চালসহ একটি গোদাম তালাবদ্ধ করে রাখেন। আজ দুপুর ১২ টায় আবারো অভিযান চালিয়ে আরো ২ শ ৩ বস্তা চাল জব্দ করেন। চাল গুলো উপজেলা প্রশাসনের হেফাজতে দিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
জানা গেছে, গুঠাইল বাজারের কালোবাজারি মোয়াজ্জেম, মোশারফ এবং শাহ্ আলী কালোবাজারে বিক্রির জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর চাল গোদামে মজুত করে রাখেন বলে জানা যায়।
সংরক্ষিত মহিলা সংসদ সদস্য, জামালপুর-২ হোসনে আরা বলেন, যারা চাল কালোবাজীদের খুজে বের করে দৃষ্টান্ত মূলক দেওয়া হোক। আমি তাদেও হাতে হাত কড়া দেখতে চাই। যারাই চাল কালোবাজারির সাথে জড়িত থাকবে তাদেও ঁছাড় দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী অফিসার , মিজানুর রহমান বলেন, গুঠাইল বাজারে তিনটি গোদামে অভিযান পরিচালনা করে ৩৮৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সুত্র online  ডেস্কঃ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য