রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত ৩১২, মৃত্যু ০৭



দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩১২ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৭ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫৬ জনে। মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৭৫ জন।

রবিবার (১৯ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৩১২ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭৫ জন।

এর আগে, শুক্রবার (১৭ এপ্রিল) দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০৬ জন। মৃত্যু হয়েছে ০৯ জনের।

সুত্র online  ডেস্কঃ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য