সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

সাপ্তাহিক চাকরির পত্রিকা ৮ নভেম্বর ২০২৩

সাপ্তাহিক চাকরির পত্রিকা ৮ নভেম্বর ২০২৩

 


আজ ৮ নভেম্বর ২০২৩। প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে। এখানে পাবেন বিগত সপ্তাহে সকল প্রকাশিত হওয়ার নিয়োগ বিজ্ঞপ্তি এবং চলমান সকল চাকরি সার্কুলার গুলো।

আমরা প্রত্যেক সপ্তাহের বিভিন্ন ধরনের চাকরি প্রকাশিত করে থাকি। মূলত এই প্রকাশের সময় হচ্ছে শুক্রবার। এছাড়াও প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের সরকারি চাকরির খবর গুলো প্রকাশিত করে থাকি। তবে শুক্রবারে স্পেশালভাবে এক পত্রিকার ভিতরে আপনারা সকল সার্কুলারগুলো পেয়ে যাবেন। আসুন আজকে প্রকাশিত হওয়া পত্রিকার ভিতরে কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তি গুলো আপনারা পাচ্ছেন সেটি তুলে ধরছি।



বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীদের অন্যতম একটি স্বপ্ন থাকে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। এখানে উত্তীর্ণ হতে হলে শিক্ষার্থীদেরকে প্রচুর বাধা অতিক্রম করে যেতে হয়। কারণ এখানে রয়েছে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা। সকল মেধাবী শিক্ষার্থীরাই এখানে উত্তীর্ণ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে এবং প্রিপারেশন নেয়। আর অনেকেই এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করে থাকেন। তবে অবশেষে ৪৬ তম বিসিএস পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে যার জন্য প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিসিএস পরীক্ষায় যতগুলো ক্যাডার হয়েছে এবার সবগুলো ক্যাডারে একসাথে লোক নেওয়া হবে। ৩১৪০ জন প্রার্থীদেরকে নেওয়া হচ্ছে এবারের বিশেষ ক্যাডারে।

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি

অনেকের কাছে স্বপ্নের একটি সার্কুলার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। যদি আবার সেটি হয় সহকারী পরিচালক হিসেবে তাহলে কথাই নেই। এই পদে চাকরির জন্য অনেক মানুষ অপেক্ষা করে থাকে। ওদের জন্যই আজকের এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা সম্প্রতি সময়ে বাংলাদেশ ব্যাংক তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে 12 জন প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হবে। তবে আইন বিভাগে থেকে স্নাতক বা স্নাতক উত্তর পাশ করতে হবে শিক্ষার্থীদের। তাহলে এখানে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন।

কর কমিশনার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আজকের সাপ্তাহিক চাকরির পত্রিকার অন্যতম একটি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে কর কমিশনার কার্যালয়ে। প্রায় পাঁচটি পদে ৩১ জন প্রার্থীদেরকে নিয়োগ দেবে উক্ত প্রতিষ্ঠান। শুধুমাত্র ইস্নাতক এবং উচ্চমাধ্যমিক পাশ হলে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকবে। এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরো বিস্তারিত তথ্যগুলো জানার জন্য অবশ্যই আমাদের পত্রিকার অন্যান্য অংশ পড়ুন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

আজকের পত্রিকায় অনেক সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বাস এবং ট্রাক চালকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। মাত্র অষ্টম শ্রেণী পাস হলে এখানে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন তবে অবশ্যই গাড়ি চালানোর দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রয়োজন হবে বৈধ লাইসেন্স। তবে এই সার্কুলারের মাধ্যমে শুধুমাত্র ড্রাইভার পদে সার্কুলার দেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি 


সম্প্রতি সময়ে সিলেটের পুলিশ হেডকোয়ার্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে এসএসসি পাস থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন। ভিন্ন ভিন্ন যোগ্যতা সম্পূর্ণ হতে হবে প্রার্থীদের। এখানে সর্বমোট 21 জন নিয়োগ দেওয়া হবে। আপনারা যদি এখানে আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই নিচে দেওয়া পত্রিকা এবং সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিয়ে আবেদন করে ফেলুন।

মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

আজকের পত্রিকায় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সংখ্যা বেশি থাকলে অন্যতম একটি এনজিও প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। এখানে আবেদন করার জন্য প্রার্থীদেরকে অবশ্যই দুই বছর থেকে চার বছরের মধ্যে অভিজ্ঞতা থাকতে হবে। তবে প্রার্থীদেরকে অবশ্যই স্নাতক বা সমমান ডিগ্রি অর্জনকারী হতে হবে। বিস্তারিত তথ্যগুলো জানতে আমাদের পত্রিকা পড়ুন।

সাপ্তাহিক চাকরির পত্রিকা ৮ নভেম্বর দেখলেন এরকম গত সপ্তাহের চাকরির পত্রিকা দেখতে নিচের দেওয়া লিংকে প্রবেশ করুন।‌



পাঁচবিবিতে যেভাবে চলে অনলাইন জুয়াঃ ওয়ান এক্সবেট।।

পাঁচবিবিতে যেভাবে চলে অনলাইন জুয়াঃ ওয়ান এক্সবেট।।



 পাঁচবিবির যত্র তত্র চলছে অনলাইন জুয়া এক্সবেট! অনেকে হচ্ছে লাভবান আবার কেউ কেউ হচ্ছে সর্বশান্ত।

অনলাইন জুয়া খেলার জন্য আলাদা আলাদা বেটিং সাইট বা ওয়েবসাইট রয়েছে। এসব ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমেই একজন ব্যক্তিকে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনের পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া হয়। সেক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের একটি ব্যালেন্স যোগ করতে হয়। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নির্দিষ্ট নম্বরে টাকা পাঠালে ব্যালেন্স যোগ হয়ে যায়। ব্যালেন্স যুক্ত হওয়ার পরে সাইটগুলোতে বিভিন্ন ধরনের জুয়া খেলার যে অপশন রয়েছে সেগুলো থেকে যেকোনো একটি পছন্দ অনুযায়ী অ্যাকাউন্ট হোল্ডার খেলতে পারেন।

এক্ষেত্রে অ্যাকাউন্টধারী ব্যক্তি জিতলে অ্যাকাউন্টে ব্যালেন্স জমা হবে। আর হেরে গেলে টাকা চলে যায় জুয়ার সাইট পরিচালনার সাথে যুক্ত ব্যক্তিদের কাছে।

ওয়ান এক্স বেটসহ বাংলাদেশে প্রচলিত যতগুলো বেটিং সাইট রয়েছে তার বেশিরভাগই মূলত রাশিয়া থেকে নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন দেশে স্থানীয়ভাবে নিয়ন্ত্রণের জন্য ম্যানেজার নিয়োগ করা হয়। ম্যানেজার বাংলাদেশে জুয়ার এজেন্ট হিসাবে বিশ্বস্তদের নিয়োগ দেয়। আবার জুয়ার এজেন্টরা এ সমস্ত অ্যাপস পরিচালনা করতে পারে টেকনিক্যালি দক্ষ এমন লোক নিয়োগ দেন।
অনলাইন জুয়া ওয়ান এক্সবেটের মাধ্যমে এই চক্র প্রতিমাসে গড়ে ১০ থেকে ১৫ কোটি টাকা লেনদেন করে। অনলাইন জুয়ার লেনদেনের এই টাকার সিংহভাগ দেশের বাইরে পাচার হচ্ছে। দেশের হাজার হাজার লোক অনলাইন জুয়ার সাথে জড়িত হয়ে সর্বস্বান্ত হয়ে যাচ্ছে।

মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

ভয়াবহ গতিতে ভারত ও পাকিস্তান উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

ভয়াবহ গতিতে ভারত ও পাকিস্তান উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

 


 অনলাইন ডেস্ক: আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ প্রবল শক্তি নিয়ে উপকূলের দিকে এগোচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল। আগামী বৃহস্পতিবার বিকালে ভারতের গুজরাট এবং পাকিস্তানের করাচি উপকূলে আছড়ে পড়তে পারে বলে আবহাওয়া পূর্ভাবাসে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে জরুরি সভা ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সময় বাড়ার সঙ্গে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আবহাওয়াবিদরা ধারণা করছেন, ১৫ জুন নাগাদ গুজরাটের সৌরাষ্ট্র এবং কচ্ছ জেলার উপকূলবর্তী অংশে তাণ্ডব চালিয়ে এগিয়ে যাবে পাকিস্তানের দিকে। এ অবস্থায় সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। কচ্ছ, জামানগর, মোরবি, গির সোমনাথ, পোরবন্দর, এবং দেবভূমি দ্বারকা জেলায় আজ মঙ্গলবার থেকে ১৫ জুন ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাস বয়ে যাবে। গতি হতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন গুজরাটে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিথাল সৈকতে সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে দুর্যোগ মোকাবিলায় এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি রুখতে প্রশাসনের তরফে কী পদক্ষেপ করা হয়েছে, তা সবিস্তারে প্রধানমন্ত্রীকে জানান সরকারি কর্মকর্তারা।

জাতীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, ‘বিপর্যয়’ এর জেরে মুম্বাই এবং মহারাষ্ট্রের নানা এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় আবহাওয়া খারাপ থাকার কারণে মুম্বাই বিমানবন্দরের একাধিক বিমান বাতিল করে দেওয়া হয়। ‘বিপর্যয়’ মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকারও। সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশকে সতর্ক থাকতে বলা হয়েছে। সিন্ধু ও মাকরানের উপকূলে আজ মঙ্গলবার থেকে ঝড়-বৃষ্টি হতে পারে। দুই প্রদেশের মুখ্যমন্ত্রীরা জরুরি বৈঠক করেছেন এবং উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। 

শনিবার, ১১ মার্চ, ২০২৩

মিরপুরে রেস্টুরেন্ট থেকে জামায়াত সন্দেহে আটক অর্ধশতাধিক

মিরপুরে রেস্টুরেন্ট থেকে জামায়াত সন্দেহে আটক অর্ধশতাধিক



 রাজধানীর দারুস সালাম থানাধীন মিরপুর-১ ক্যাপিটাল মার্কেটের একটি রেস্টুরেন্টে ‘যাকাত ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভা থেকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মী সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মার্কেটটির ‘ফোর সি’ নামে একটি রেস্টুরেন্ট ঘিরে রাখে দারুস সালাম থানা পুলিশ।

পুলিশের দাবি, সেখানে দুরভিসন্ধিমূলক কার্যক্রমের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান তারা।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জামিনুর রহমান খান    ঢাকা পোস্টকে বলেন, মিরপুর-১ এর ক্যাপিটাল মার্কেটের একটি রেস্টুরেন্টে রাষ্ট্রবিরোধী দুরভিসন্ধিমূলক কার্যক্রম চলছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে তথ্য যাচাই-বাছাই চলছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

দারুস সালাম থানা পুলিশের এক কর্মকর্তা জানান, ওই রেস্টুরেন্টে জামায়াতের ব্যানারে কোনো প্রোগ্রাম ছিল না। কিন্তু আলোচনা সভাটির আয়োজনে জামায়াতের নেতা-কর্মীরাই যুক্ত ছিলেন। এমন খবরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সেখানে অভিযানে যায় পুলিশ। সেখান থেকে ৬০ থেকে ৭০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে জামায়াতের বেশ কয়েকজন নেতা-কর্মী রয়েছেন, যারা বিভিন্ন মামলার আসামি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

তবে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের প্রচার বিভাগের পরিচালক আতাউর রহমান বলেন, যাকাত ইসলামের একটি মৌলিক বিধান। ওই রেস্টুরেন্টে যাকাত শীর্ষক সেমিনার চলছিল। সেখানে আগত এলাকার ধর্মপ্রাণ মুসল্লি এবং মার্কেটে আগত অর্ধশতাধিক ব্যক্তিকে বিনা অপরাধে আটক করে নিয়ে যাওয়া দুঃখজনক।

তিনি আরও বলেন, এতে সরকারের লাভের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি। সভা-সমাবেশ করা মৌলিক অধিকার। বিনা অপরাধে এভাবে  আটকের ঘটনায় দেশে অস্থিরতা বাড়বে। আমরা আশা করব, নিরপরাধ মানুষকে কষ্ট না দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ছেড়ে দেবে।

সৌ‌দি আরবে ইউরিয়া সার কারখানা বসাবে বাংলাদেশ

সৌ‌দি আরবে ইউরিয়া সার কারখানা বসাবে বাংলাদেশ

 


যৌথ মালিকানায় সৌদি আরবে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপনের বিষয়ে দেশ‌টি সম্মত হ‌য়ে‌ছে ব‌লে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১১ মার্চ) বাংলাদেশ বিজনেস সামিটের ফাঁকে সৌদির বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সার কারখানা স্থাপনের বিষয়ে দেশ‌টি সম্মতির কথা জানান মন্ত্রী। 

ড. মো‌মেন বলেন, ‘আমরা চাচ্ছি সার কারাখানা সেখা‌নে (সৌ‌দি‌তে) করব, তারা আমা‌দের বে‌নি‌ফিট (লাভ) দে‌বে। ওখা‌নে (‌সৌ‌দি) সস্তায় সার তৈ‌রি করা যায়। তারা (‌সৌ‌দি আরব) তা‌তে এগ্রি (রা‌জি) হয়ে‌ছে।’

সৌ‌দির বা‌ণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে মোমেন বলেন, ‌‘তিনি বলেছেন, কথাবার্তা না, আমরা কাজ করতে চাই। সৌ‌দি এখা‌নে ক‌য়েক‌টি প্রজেক্ট নি‌য়ে‌ছে, এর ম‌ধ্যে কাজও শুরু হ‌য়ে‌ছে। তারা পতেঙ্গার এক‌টি প্রজে‌ক্টে কাজ শুরু ক‌রে দি‌য়ে‌ছে। আমরা তা‌দের একটা স্পেশাল ইকো‌ন‌মিক জোন দি‌য়ে‌ছি। তারা জানা‌লেন, ওখা‌নে কাজ শুরু কর‌বেন। এটা চট্টগ্রামে।'

এনা‌র্জি ও পোর্ট সেক্ট‌রে সৌ‌দি বি‌নি‌য়োগ কর‌তে চায় জা‌নি‌য়ে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ‘তারা এনা‌র্জি সেক্ট‌রে ইন‌ভেস্ট কর‌তে চায়, পোর্ট সেক্ট‌রে কর‌তে চায়। তারা এয়ার‌পো‌র্টে ইন‌ভেস্ট কর‌তে চায়।’ 

বাংলা‌দেশ থে‌কে ওষুধ নেওয়া এবং আইটি সেক্টরের লোকবল নি‌য়োগ দি‌তে সৌ‌দির বা‌ণিজ্যমন্ত্রী‌কে অনু‌রোধ ক‌রে‌ছেন ব‌লেও জানান মো‌মেন।

বাংলা‌দে‌শে বি‌দে‌শি‌দের বি‌নি‌য়োগ আগ্রহ থাক‌লে আমলাতা‌ন্ত্রিক জ‌টিলতা নি‌য়ে আপ‌ত্তি র‌য়ে‌ছে। এ বিষ‌য়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃ‌ষ্টি আকর্ষণ করা হ‌লে তি‌নি ব‌লেন, ‘আমলাতা‌ন্ত্রিক জ‌টিলতা দূর করার অনেক প্রচেষ্টা হ‌য়ে‌ছে। আস্তে আস্তে আমলাতা‌ন্ত্রিক জটিলতা কমা‌চ্ছি। এ ব্যাপা‌রে প্রধানমন্ত্রী খুব শক্ত অবস্থান নি‌য়ে‌ছেন। তি‌নি ব‌লে‌ছেন, জ‌টিলতার জন্য কো‌নও প্রজেক্ট বন্ধ না হয়; দে‌রি না হয়।’

বি‌দে‌শি অনেক দেশ বাংলা‌দে‌শে বি‌নি‌য়ো‌গে আগ্রহী হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ ক‌রেন মো‌মেন।

শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

বুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাকে মিললো ১৮ মরদেহ

বুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাকে মিললো ১৮ মরদেহ

 


বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কাছে একটি পরিত্যক্ত ট্রাক থেকে ১৮ জনের মরদেহ পাওয়া গেছে। সেখান থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৫ শিশুসহ ৩৪ জনকে। 

এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ‌্য জানানো হয়।



আল-জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাকটির ভেতরে একটি গোপন কক্ষ বানিয়ে শরণার্থী ও অভিবাসীদের বহন করা হচ্ছিলো। ট্রাকে বদ্ধ অবস্থায় থাকায় তারা ঠিক মতো অক্সিজেন পাননি।  শীতে জমে গিয়েছিলো তারা। কয়েক দিন ধরে খেতেও পাননি তারা।

স্বাস্থ্যমন্ত্রী আসেন মেদজিদিয়েভ বলেন, জীবিত উদ্ধার হওয়া ব‌্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ‌্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

উল্লেখ‌্য, মধ্যপ্রাচ্য ও আফগানিস্তান থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশে শরণার্থী ও অভিবাসীরা বুলগেরিয়াকে উপযুক্ত রুট হিসেবে ব্যবহার করে থাকেন।

মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে



আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা টাঙ্গাইল অঞ্চলসহ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া জেলার দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পরবর্তী তিনদিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সময় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর এবং দিনাজপুর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজারহাটে সর্বোচ্চ ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সময় নেত্রকোনায় ১৮ মিলিমিটার নিকলিতে ১০ মিলিমিটার বৃষ্টি হয়।

এদিকে রাজশাহী পাবনা অঞ্চলগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরো বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর টা ৩৩ মিনিটে।

cpডেইলি বাংলাদেশ