ময়মনসিংহের তারাকান্দা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা বিজয় কুমার মিত্রকে শোকজ করা হয়েছে।
জানা গেছে, গত ২৩-১১-২০২০ইং তারিখে স্থানীয় সেবা গ্রহীতাদের অভিযোগের প্রেক্ষিতে তারাকান্দা উপজেলা সহ কারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার যাচাইয়ান্তে নিশ্চিত হয়ে এত ৩১.০০.৬১৮৮.০০১.০১.০০৩.২০-১৬৬ স্মারক নাম্বারে কারণ দর্শানোর নোটিশ প্রধান করেন।
উল্লেখিত বিষয়, অফিস চালাকাকীন সময় তারাকান্দা ইউনিয়ন ভূমি অফিস (তারাকান্দা) দুপুরে সম্পূর্ণ বন্ধ করতঃ তালা ঝুলিয়ে অন্যত্র গমন করেন। যা গণকর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) আধ্যাদেশ, ১৯৮২ এর ৫ ধারার লঙ্ঘন। কারণ দর্শানোর নিম্মত পত্র প্রাপ্তির পর আগামী ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে তারাকান্দা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা বিজয় কুমার মিত্রকে।
এ ছাড়া তিনি যোগদানের পর থেকে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য