শুক্রবার, ২২ মে, ২০২০

ভালুকায় কর্মহীনদের ঈদ সামগ্রী প্রদান





মোঃ সাহিদুজ্জামান (সবুজ) নিজস্ব প্রতিবেদকঃ- ময়মনসিংহের ভালুকা উপজেলায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন-হতদরিদ্র অসহায়দের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ১০নং হবিরবাড়ী ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান এস.এম খোরশেদ আলম।

গত দুইদিনে উপজেলার পাড়াগাঁও বালিকা উ”চ বিদ্যালয় মাঠে ২৫০ পরিবারে, গৌরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৮০ পরিবারে, চটানপাড়া ও বড়চালা ইফতেদিয়া মাদ্রাসা মাঠে ৩২০ পরিবারেসহ মোট ৮৫০টি অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে তৈল, চিনি, সাবান, সেমাই ইত্যাদি ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদ সামগ্রী বিতরণের সময়, প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  ভালুকা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আবুল কালাম আজাদ, ৩নং ওয়ার্ড যুবলীগ নেতা ওয়ালী উল্লাহ, কৃষকলীগ সাধারণ সম্পাদক ডা. এনামুল ইসলাম, যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম রফিক, সড়ক ও শ্রমীকলীগ পরিবহন সভাপতি তোফাজ্জল মন্ডল, যুবলীগ নেতা আল-আমিন মন্ডল উজ্জল, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাবু, আওয়ামীলীগের সাংঘঠনিক সম্পাদক শুক্কুর মাহমুদ এবং শিক্ষক আজগর আলী প্রমুখ। এ সময় এস.এম খোরশেদ আলম সকলকে করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থবিধি নিয়ম মেনে নিরাপদে থাকতে বলেন।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য